Monday, November 14, 2016

পরিবারেরই শিশুকে নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলুন


মা-বাবা মাত্রই তার সন্তানকে ভালোভাবে গড়ে তুলতে চান। ছোটবেলা থেকেই নিয়ম মেনে চলার অভ্যাস আপনার শিশুর ব্যক্তিত্ব গঠনে অনেক বড় ভূমিকা রাখবে। তবে এটাও খেয়াল রাখবেন নিয়ম শেখানো বা মেনে চলার অভ্যাস গড়ে তুলতে শিশুকে কোনভাবেই ধমক বা শাস্তি নয়। বাবা মায়ের কথায় ও কাজের মধ্য দিয়ে নিয়ম পালনের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রয়োজনে শাসন করলেও সেটা যেনো হয় পরিমিত। শাসন যদি হয় কড়া তবে আপনার সন্তান আপনার দেওয়া শাস্তির ভয়েই নিয়ম মেনে চলবে কিন্তু সেটা নিতান্তই ভয়ে, নিয়মের প্রতি সে শ্রদ্ধাশীল হয়ে উঠবে না।

Thursday, November 10, 2016

খাদ্যাভ্যাস ও শিশুর আচরণ

               
  ভালো খাবার পেট ও মন দুটোকেই তৃপ্ত করে। খাদ্যাভ্যাসের সঙ্গে বিভিন্ন রোগের সম্পর্ক বহু আগে থেকেই প্রমাণিত। কিন্তু মানসিক স্বাস্থ্যের ওপর কি খাদ্যের কোনো ভূমিকা আছে? সাম্প্রতিক কিছু গবেষণায় উঠে এসেছে এ নিয়ে কিছু অজানা তথ্য। অমনোযোগী অতিচঞ্চলতাজনিত সমস্যা বা ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিসঅর্ডার’ তেমনি একটি সমস্যা।
এডিএসডি নামের এই সমস্যায় আক্রান্ত শিশুরা সাধারণত দীর্ঘক্ষণ মনোযোগ দিতে হবে, এমন কাজ অপছন্দ করে এবং এড়িয়ে চলে। কোনো কাজ করতে দিলে ভুলে যায়। পড়াশোনা বা অন্যান্য কাজে ছোটখাটো ভুল করে প্রায় সব সময়। প্রায়ই পেনসিল, বই, খেলনা হারিয়ে ফেলে। অতিচঞ্চল শিশু কোথাও স্থির হয়ে বসে থাকতে পারে না, সব সময় ছোটাছুটি বা অস্থিরতার ভেতর থাকে। কথাও বেশি বলে।
গবেষকেরা বলছেন, কৃত্রিম রং বা গন্ধযুক্ত খাবার বেশি খেলে শিশু-কিশোরদের অতিচঞ্চলতা দেখা দিতে পারে। এই খাবারগুলো মস্তিষ্কের মনোযোগ নিয়ন্ত্রক অংশের রাসায়নিক ভারসাম্য বিনষ্ট করে।
যেসব শিশু শৈশবে অস্বাস্থ্যকর খাবার বেশি খায় এবং স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত হয়, পরবর্তী সময়ে তাদের উদ্বেগ, বিষণ্নতাসহ নানা আবেগজনিত ও আচরণগত সমস্যা দেখা দেয়। প্রক্রিয়াজাত মাংস ও শস্য, কোমল পানীয়, লবণযুক্ত স্ন্যাকস ও ফাস্টফুডজাতীয় খাবারকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার প্রভৃতি শিশুদের মানসিকতার জন্যও স্বাস্থ্যকর।
 http://whereindoctor.blogspot.com

Monday, November 7, 2016

দাঁতের পোকা লক্ষণ ও প্রতিরোধ

দাঁতে গর্ত বা ক্যাভিটি সম্পর্কে আমাদের ধারণা আছে। এ ধরনের সমস্যা অনেকেরই হয়। তবে দাঁতে পোকা লাগার কারণে গর্ত হয় বলে অনেকে মনে করেন। অথবা দাঁতে পোকা হয়েছে বলে মনে করেন। এ নিয়ে আমাদের চিন্তার শেষ থাকে না। একবার ভাবুন তো, দাঁতের যতটুকু অংশ দেখা যায় সেখানে যদি পোকা সাইজের কোনো কিছু থাকে তাহলে কী হতে পারে?